News গরুর মাংস, না ঘোড়ার? প্রশ্ন এখন বাজারে

গরুর মাংস, না ঘোড়ার? প্রশ্ন এখন বাজারে

সোশ্যাল শেয়ার

গরুর মাংস, না ঘোড়ার

একটা সময় ঘোড়া মানে ছিল শক্তি, গতি আর যুদ্ধক্ষেত্রের প্রতীক। কিন্তু আজ সেই ঘোড়া ঢুকে পড়েছে আমাদের ডাইনিং টেবিলে—গরুর মাংসের নামে! আপনি ভাবছেন গরুর মাংস কিনছেন, আসলে তো কিনছেন ঘোড়ার মাংস। বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে গাজীপুরের হায়দরাবাদে চলছে এক ভয়াবহ প্রতারণা—গরুর নামে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস।

অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘোড়া অসুস্থ বা রুগ্ন। এই মাংস গরুর সঙ্গে মিশিয়ে বিক্রি করা হচ্ছে—যা মানুষের শরীরে ছড়াতে পারে মারাত্মক সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু স্বাস্থ্যঝুঁকি নয়, আইন ও নৈতিকতারও স্পষ্ট লঙ্ঘন।

প্রশাসন এরইমধ্যে অভিযান চালিয়েছে—জব্দ হয়েছে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস, জরিমানা পড়েছে অসাধু কসাইদের ওপর। খাবারের বাজার শুধু দামের নয়, বিবেকেরও পরীক্ষা। গরুর মাংসের দামে যদি ঘোড়া মেলে, তাহলে হারাচ্ছে কেবল টাকা নয়—মানুষের বিবেকও। নিয়ন্ত্রণ দরকার, কিন্তু তার চেয়েও দরকার সচেতনতা।

সোশ্যাল শেয়ার