আন্তর্জাতিক যন্তর মন্তরে অনড় বিক্ষোভকারীরা, শুক্রবার দেশব্যাপী কর্মসূচি

যন্তর মন্তরে অনড় বিক্ষোভকারীরা, শুক্রবার দেশব্যাপী কর্মসূচি

সোশ্যাল শেয়ার

আলোচনায় রাজি নয় সিজেপি, দেশজুড়ে বিক্ষোভের ডাক শুক্রবার

ভারতে প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে নতুন মোড় এসেছে। সরকারের আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে সিজেপি। একই সঙ্গে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার আলোচনায় বসতে প্রস্তুত। তবে আন্দোলনকারীদের দাবি, যেকোনো আলোচনা হতে হবে যন্তর মন্তর অথবা অন্য কোনো নিরপেক্ষ স্থানে। বুধবার রাতের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের ঘটনার পর আন্দোলন আরও তীব্র হয়েছে। শিক্ষার্থীরা প্রশ্নফাঁসের স্থায়ী সমাধান এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের সমর্থনে দেওয়া পোস্ট ও ভিডিও মুছে ফেলতে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ। পাশাপাশি মুম্বাইয়ে এক পুলিশ সদস্যের শিক্ষার্থীদের মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকির ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে দায়িত্ব থেকে সরিয়ে তদন্ত শুরু হয়েছে। এসব ঘটনার মধ্যেই শুক্রবার ভারতজুড়ে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন আন্দোলনকারীরা।

সোশ্যাল শেয়ার