জাতীয় টুথপেস্টে বিষাক্ত কণা! ৩৪টির মধ্যে ২৬টিতে মিলল প্লাস্টিক

টুথপেস্টে বিষাক্ত কণা! ৩৪টির মধ্যে ২৬টিতে মিলল প্লাস্টিক

সোশ্যাল শেয়ার

প্রতিদিনের টুথপেস্ট! গবেষণায় মিলল বিষাক্ত কণা

প্রতিদিন দাঁত মাজছেন। কিন্তু সেই টুথপেস্টেই যদি থাকে ক্ষুদ্র প্লাস্টিক? দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্ট নিয়ে প্রকাশিত হয়েছে উদ্বেগজনক এক গবেষণা। পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিওর গবেষণায় দেখা গেছে, পরীক্ষা করা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। অর্থাৎ, প্রতি চারটি নমুনার প্রায় তিনটিতেই মিলেছে ক্ষুদ্র প্লাস্টিক কণা। গবেষণাটি এক বছর ধরে পরিচালিত হয়। দেশের বিভিন্ন বাজার থেকে নমুনা সংগ্রহ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের পরীক্ষাগারে বিশ্লেষণ করা হয়। একই সঙ্গে ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর জরিপ চালানো হয়।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে উৎপাদিত ২৫টি নমুনার ২২টিতে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। এছাড়া ভিয়েতনামের দুইটির দুইটিতে, থাইল্যান্ডের দুইটির একটিতে এবং ভারতের পাঁচটির একটিতে এই ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। উদ্বেগের বিষয়, শিশুদের জন্য তৈরি ছয়টি নমুনার চারটিতেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। সবচেয়ে বেশি কণা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লোরাইড জেল টুথপেস্টে, প্রতি ১০০ গ্রামে ৩২০টি। এরপর রয়েছে ক্লোজ আপ রেড হট ও ক্লোজ আপ মেন্থল ফ্রেশ। এটি একটি গবেষণার ফলাফল।

সোশ্যাল শেয়ার