News ফ্লেশ উপন্যাসের জন্য বুকার জিতলেন ডেভিড সালাই

ফ্লেশ উপন্যাসের জন্য বুকার জিতলেন ডেভিড সালাই

সোশ্যাল শেয়ার

 

ফ্লেশ’ উপন্যাসের জন্য মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান ব্রিটিশ কথাসাহিত্যিক ডেভিড সালাই । সোমবার সন্ধ্যায় লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পঞ্চাশ হাজার ডলার মূল্যের এ পুরস্কার তুলে দেওয়া হয়।

‘ফ্লেশ’ ছিলো সালাইয়ের ষষ্ঠ উপন্যাস। এই উপন্যাসের শুরু হয় হাঙ্গেরিতে মায়ের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকা কিশোর ইস্তভানের জীবনে ঘটে যাওয়া এক চমকপ্রদ ঘটনার মাধ্যমে। এরপর লেখক তাকে অনুসরণ করেছেন সামরিক জীবনে, পরে লন্ডনে অভিবাসী শ্রমিক হিসেবে তার নতুন জীবনে। ‘ফ্লেশ’ উপন্যাসটি সংযত ভাষাশৈলীতে লেখা অনবদ্য সাহিত্য ,এই উপন্যাস অন্বেষণ করেছে পুরুষত্ব, শ্রেণি, অভিবাসন, ট্রমা, যৌনতা ও ক্ষমতার জটিল বিষয়গুলো।

ডেভিড সালাই জন্মগ্রহণ করেন মন্ট্রিয়ালে, সালাইয়ের পিতা হাঙ্গেরিয়ান ও মাতা কানাডীয় পরিবারের।তিনি লন্ডনে বড় হয়েছেন ,পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবন শুরু করেছিলেন ফাইন্যানশিয়াল বিজ্ঞাপনের বিক্রয়কর্মী হিসেবে, যা থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন তার প্রথম উপন্যাস ‘লন্ডন অ্যান্ড দ্য সাউথ-ইস্ট’। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, ‘স্প্রিং, দ্য ইনোসেন্ট’ এবং ছোটোগল্প সংকলন ‘টার্বুলেন্স’। তিনি বর্তমানে ভিয়েনায় বসবাস করছেন।

সোশ্যাল শেয়ার