News রূপায়ণ সিটির গজল সন্ধ্যায় সুরের মুগ্ধতা

রূপায়ণ সিটির গজল সন্ধ্যায় সুরের মুগ্ধতা

সোশ্যাল শেয়ার

গজল সন্ধ্যা

রূপায়ণ সিটি উত্তরা আয়োজন করেছিল মনোমুগ্ধকর ‘গজল নাইট’, যেখানে গজলের সুরে মুগ্ধ হন আমন্ত্রিত অতিথি ও গ্রাহকেরা। শুক্রবার (১৪ নভেম্বর) স্কাই ভিলার রুফটপে অনুষ্ঠিত এই বিশেষ সন্ধ্যায় জনপ্রিয় গজলশিল্পী মনজুরুল ইসলাম খান একের পর এক হৃদয়ছোঁয়া গজল পরিবেশন করেন। তার সুর, কণ্ঠ ও অনুভূতির মেলবন্ধনে তৈরি হয় অপূর্ব পরিবেশ, যেখানে অতিথিরা ডুবে ছিলেন সুরের মাধুর্যে।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী বলেন, “রূপায়ণ সিটিতে আমরা শুধু আবাসন নয়, একটি পূর্ণাঙ্গ জীবনধারা উপহার দিতে চাই। তারই অংশ হিসেবে এই গজল নাইটের আয়োজন।”

রূপায়ণ সিটির সিইও এম এ মাহবুবুর রহমান জানান, রূপায়ণ সিটি একটি জীবন্ত কমিউনিটি, যেখানে মানুষ একসঙ্গে সংস্কৃতি, বিনোদন ও জীবনযাপনকে উপভোগ করে।

অতিথিরা বলেন, এমন মননশীল আয়োজন তাদের ব্যস্ত জীবনে এনে দিয়েছে নির্মল প্রশান্তি।

সোশ্যাল শেয়ার