News টিকটক জ্বর কমছে না: চাকরি হারানোর ঝুঁকিতে প্রবাসী বাংলাদেশিরা

টিকটক জ্বর কমছে না: চাকরি হারানোর ঝুঁকিতে প্রবাসী বাংলাদেশিরা

সোশ্যাল শেয়ার

চাকরি হারানোর ঝুঁকিতে প্রবাসী বাংলাদেশিরা

 

টিকটক ও ফেসবুকভিত্তিক কনটেন্ট তৈরি এবং অনলাইন আয়ের আশায় অনেক প্রবাসী বাংলাদেশি অতিমাত্রায় সোশ্যাল মিডিয়ায় জড়িয়ে পড়ছেন। ফলে তাদের মূল কাজের সময়, মনোযোগ ও কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মঘণ্টা ও শারীরিক পরিশ্রমের মাঝেও ভিডিও বানানো ও লাইভ করার চেষ্টা করতে গিয়ে অনেকেই ক্লান্তি, ভুল, কম উৎপাদনশীলতা ও ওভারটাইম না করার কারণে আয়ের ঘাটতিতে পড়ছেন। এতে নিয়োগকর্তাদের কাছেও বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় অসংখ্য প্রবাসী কর্মস্থলের অভিজ্ঞতা দেখিয়ে নিয়মিত ভিডিও বানাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এ প্রবণতা শ্রমবাজারে দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করতে পারে। রামরুর প্রতিষ্ঠাতা তাসনিম সিদ্দিকী জানান, অনেক প্রবাসীর ক্ষেত্রে এটি আসক্তির পর্যায়ে পৌঁছেছে, যা কাজ এবং ভাবমূর্তি—দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলছে। তাই প্রশিক্ষণে ও সচেতনতা কার্যক্রমে সামাজিক মাধ্যম ব্যবহারের বিষয়ে নির্দেশনা জরুরি।

যদিও কনটেন্ট তৈরি করে খ্যাতি পাওয়ার বিরল উদাহরণও রয়েছে, যেমন প্রবাসী মানিক মিয়া। তবে সংখ্যাটি খুবই কম। অন্যদিকে বহু কর্মী ওভারটাইম বাদ দিয়ে টিকটক–ফেসবুক কিংবা অনলাইন গেমে সময় অপচয় করায় আয় কমে যাচ্ছে এবং ছাঁটাইয়ের ঝুঁকিও বাড়ছে। কর্মকর্তা ও সংশ্লিষ্টরা বলছেন, এ প্রবণতা ঠেকাতে প্রবাসী কর্মীদের মাঝে সচেতনতা জরুরি।

 

সোশ্যাল শেয়ার