News নবান্নের আনন্দে বাংলার ঐতিহ্যে পহেলা অগ্রহায়ণ।

নবান্নের আনন্দে বাংলার ঐতিহ্যে পহেলা অগ্রহায়ণ।

সোশ্যাল শেয়ার

 

আজ পহেলা অগ্রহায়ণ বাংলা পঞ্জিকার অষ্টম মাসের প্রথম দিন। অগ্রহায়ণ চিরকালই বাঙালির জীবনে বিশেষ নান্দনিক, সাংস্কৃতিক অর্থ বহন করে এসেছে।কারণ এই মাস থেকেই শুরু হয় বাংলার শীতকাল এবং বছরজুড়ে কৃষকের ঘামঝরানো পরিশ্রমের ফসল ঘরে তোলার নবান্ন উৎসব । তাই এক অর্থে পহেলা অগ্রহায়ণ শুধুই নতুন মাসের সূচনা নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য, লোকাচার,আনন্দ ও আবেগের প্রতীক।

বাংলার গ্রামাঞ্চলে পহেলা অগ্রহায়ণকে কেন্দ্র করে চলে নানা উৎসবের আয়োজন। নতুন ধানের গাঢ় ঘ্রাণে ভরে ওঠে পাড়াগাঁয়ের গৃহস্থলি।কৃষকের ঘরে ওঠে নতুন ধান, আর সেই ধান দিয়ে রান্না করা হয় পিঠা-পুলি, পায়েসসহ নানান আয়োজন।

পহেলা অগ্রহায়ণের সঙ্গে যুক্ত আছে মেলা, গান, নাচ, লোকজ নাট্য, কৃষি প্রদর্শনীসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজন কেবল আনন্দই নয়, বাংলার লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলে।শহরেও এখন নবান্ন উৎসব জনপ্রিয় হয়ে উঠেছে, বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নতুন ধানের প্রতীকী আয়োজন করে এই ঐতিহ্যকে জীবন্ত রাখছে।

আজকের দিনে পহেলা অগ্রহায়ণ আমাদের মনে করিয়ে দেয়, ফেলে আসা নিভৃত শৈশবের প্রাণভরা স্মৃতির কথা, মায়ের মমতা, সখাদের সঙ্গ আর অবাধ প্রকৃতির মন্থন জীবনের পরে। জীবনানন্দের পৌরাণিক অঘ্রাণ রাত্রির কথা,যা আমাদের, এই বাংলার প্রাণ জুড়ে আছে। এই অগ্রহায়ণ, এই সমস্তটা বাঙালির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে।

সোশ্যাল শেয়ার