News মধ্যরাতে সাংবাদিককে তুলে নিল ডিবি

মধ্যরাতে সাংবাদিককে তুলে নিল ডিবি

সোশ্যাল শেয়ার

মধ্যরাতে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর বাড্ডার নিজ বাসা থেকে ডিবি পরিচয়ে তাকে নিয়ে যাওয়া হয়। মিজানুর রহমান সোহেল দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঘটনা নিশ্চিত করতে গণমাধ্যমের পক্ষ থেকে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সোহেলকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। কেন গভীর রাতে একজন সাংবাদিককে বাসা থেকে নিয়ে আসা হলো—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। সোহেলকে নিয়ে যাওয়ার সময় আশরাফুল নামের এক পুলিশ সদস্য তার স্ত্রীকে জানান যে ডিবি প্রধান তার সঙ্গে কথা বলতে চান, আর কথা শেষ হলে তাকে বাসায় ফিরিয়ে দেওয়া হবে।

সোশ্যাল শেয়ার