News নবান্ন হারিয়ে যাচ্ছে: স্মৃতিতে বেঁচে থাকা বাঙালির সোনালি উৎসব

নবান্ন হারিয়ে যাচ্ছে: স্মৃতিতে বেঁচে থাকা বাঙালির সোনালি উৎসব

সোশ্যাল শেয়ার

নীরবে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার নবান্ন উৎসব

মাঠজুড়ে সোনালি ধানের দোলা, বাতাসে নতুন ধানের গন্ধ—একসময় অগ্রহায়ণ মানেই ছিল নবান্নের আমেজে ভরা গ্রামবাংলা। কিন্তু সেই উৎসব আজ কেবলই স্মৃতি। আধুনিকতার যান্ত্রিকতা আর ধর্মীয় ব্যাখ্যার পরিবর্তনে বাঙালির হাজার বছরের এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে দ্রুত।

লালমনিরহাটের পাঁচ উপজেলায় এখন ব্যস্ততা নতুন ধান কাটায়। ফলন ভালো হলেও কৃষকের মুখে নেই নবান্নের পুরোনো রং। একসময় ধান উঠতেই উঠোনে সাজত পিঠা-পায়েস, আত্মীয়-স্বজনের ভিড়ে মুখর থাকত ঘরবাড়ি। আজ সেই দৃশ্যগুলো যেন কল্পনার মতোই।

মাঠে সোনালি ধান দুলছে, গোলা ভরছে ফসলে; তবু উৎসবের সেই সার্বজনীন উচ্ছ্বাস আর নেই। কৃষকদের কথায়, “ধান আছে, চাল আছে, কিন্তু আগের আনন্দ নাই।”

এক কৃষক স্মৃতিচারণ করে বলেন, অভাব থাকলেও আনন্দ কমত না; নতুন ধানের ভাত ভাগ করে খাওয়া ছিল নিয়ম। এখন আবাদ বাড়ছে, কিন্তু উৎসব হারাচ্ছে প্রাণ। নতুন ধান রান্নার রেওয়াজও হারিয়ে গেছে; অনেকেই একে ‘বেদাত’ মনে করেন।

নবান্ন তাই আজ ইতিহাসের পাতায় বাঁচে, স্মৃতিতে জেগে থাকে।

 

সোশ্যাল শেয়ার