News তারেক রহমানকে নিয়ে যে মন্তব্য করলেন : গোলাম মাওলা রনি

তারেক রহমানকে নিয়ে যে মন্তব্য করলেন : গোলাম মাওলা রনি

সোশ্যাল শেয়ার

ইতিহাসের সবচেয়ে বড় ভয়ংকর চাপে পড়েছেন তারেক রহমান। বেগম জিয়া গুরুতর অসুস্থ । এই সময়ে তার দেশে ফেরা না ফেরা নিয়ে যেসব কথা হচ্ছে তা সামাল দেয়ার ক্ষমতা বিএনপি বা জনাব তারেক রহমানের নেই !

আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাবেক সংসদ সদস্য ও কলামিষ্ট গোলাম মাওলা রনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ কথা বলেন।

তিনি বলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আপন জনের অনুপস্থিতি মানবজাতি কোনো কালেই স্বাভাবিক ভাবে নেয়নি। বিএনপির রাজনীতির বাতিঘরের প্রধান প্রদীপটি যখন নিভে যাচ্ছে তখন তারেক রহমান, ডাঃ জোবায়দা রহমান এবং জায়মা রহমান কি করছেন তা নিয়ে দেশবাসির মুখে খৈ ফুটছে !

রনি বলেন ,উল্লেখিত অবস্থায়, বিএনপির পদ লোভীরা মুখে তালা লাগিয়ে শুধু দোয়া দরূদ পাঠ করছেন আর ভাবছেন আল্লাহ না করুন, যদি এই অবস্থায় খারাপ কিছু ঘটে তবে নির্বাচনের মাঠে প্রতিপক্ষের তীব্র শব্দবোমা কিভাবে সামলাবেন !

সোশ্যাল শেয়ার