প্রতিবেদনের তথ্যানুসারে, চলতি নভেম্বরের প্রথম ২৯ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৬৮ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার।
অন্যদিকে, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ লাখ ৫০ হাজার ডলার।
এ বছরের অক্টোবর মাসে দেশে প্রবাসীরা ২৫৬ কোটি ৩৪ লাখ ডলার পাঠিয়েছিলেন। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই থেকে অক্টোবর পর্যন্ত) দেশে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ হয়েছে ১০১ কোটি ৪৯ লাখ ডলার বা ১০ দশমিক ১৫ বিলিয়ন ডলার।
প্রতি ডলার ১২২ টাকা হিসেবে হিসাব করলে, এর সমতুল্য দেশীয় মুদ্রায় প্রায় ১ লাখ ২৪ হাজার ৩২২ কোটি টাকা হয়।