আজকের বিশ্বমানচিত্রে বায়ুদূষণের ক্ষেত্রে ভারতের নয়াদিল্লি শীর্ষে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার অনুযায়ী, শহরের বাতাসের একিউআই স্কোর ৩৬৮, যা নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে শ্রেণিবদ্ধ। একই প্রতিবেদনে দেখা গেছে, ঢাকার অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয়, যেখানে স্কোর ২৪৫। এই মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
দূষণের অন্য শহরগুলোর মধ্যে ভারতের কলকাতা ২৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে, উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ ২১০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে, আর চীনের চেংদু ১৯৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
আইকিউএ স্কোর অনুযায়ী বায়ুর মানের শ্রেণীবিন্যাসের বিবরণ এই রকম:
০–৫০: ভালো ৫১–১০০: মাঝারি, সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০: অস্বাস্থ্যকর ,২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর; শিশু, প্রবীণ ও অসুস্থদের বাড়ির ভিতরে থাকা এবং অন্যদের বাইরে কার্যক্রম সীমিত করার পরামর্শ ।৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ; নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি।
নয়াদিল্লি ৩৬৮ স্কোর নিয়ে এ ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যা শহরের নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।