News হোয়াটসঅ্যাপে প্রবেশ না করেও বার্তা পড়ার চার সহজ কৌশল

হোয়াটসঅ্যাপে প্রবেশ না করেও বার্তা পড়ার চার সহজ কৌশল

সোশ্যাল শেয়ার

সংগৃহীত ছবি

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ব্যস্ততার কারণে অনেক সময় অ্যাপ খুলে বার্তা পড়তে পারেন না, ফলে গুরুত্বপূর্ণ তথ্য জানা থেকে বাদ পড়েন। তবে চাইলে অ্যাপে প্রবেশ না করেও স্মার্টফোনে সহজেই বার্তা দেখা সম্ভব। এ জন্য ব্যবহার করা যায় চারটি কার্যকর কৌশল।

১. নোটিফিকেশন প্যানেল ব্যবহার
হোয়াটসঅ্যাপে নতুন বার্তা এলে তা নোটিফিকেশন প্যানেলে দেখা যায়। ফোনের পর্দার ওপর থেকে নিচে নামালে বার্তার মূল অংশ পড়া সম্ভব হয়—অ্যাপ খোলার দরকার পড়ে না।

২. লক স্ক্রিনে প্রিভিউ দেখা
ফোন লক থাকা অবস্থাতেও হোয়াটসঅ্যাপ বার্তার প্রিভিউ দেখা যায়। এ জন্য সেটিংস থেকে নোটিফিকেশন মেনুতে গিয়ে হোয়াটসঅ্যাপ নির্বাচন করে Show Preview অপশনটি চালু করতে হবে।

৩. উইজেট ব্যবহার
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা হোম স্ক্রিনে হোয়াটসঅ্যাপ উইজেট যোগ করে রাখতে পারেন। এতে অ্যাপ না খুলেই সাম্প্রতিক বার্তাগুলো দেখা যায়, যা ব্যস্ত সময়ে দ্রুত বার্তা পড়ার সহজ উপায়।

৪. স্মার্ট ঘড়ি ব্যবহার
হোয়াটসঅ্যাপ সংযুক্ত স্মার্ট ঘড়ির মাধ্যমে ফোন হাতে না নিয়েই বার্তা দেখা যায়। ফলে জরুরি বার্তা দ্রুত চেক করা সম্ভব হয়।

সোশ্যাল শেয়ার