News প্রবাসীরা আনতে পারবেন ৩টি ফোন ট্যাক্স ছাড়াই

প্রবাসীরা আনতে পারবেন ৩টি ফোন ট্যাক্স ছাড়াই

সোশ্যাল শেয়ার

সংগৃহীত ছবি

দেশে মোবাইল ফোন আমদানি ও ব্যবহারে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশে ক্লোন, চুরি/ছিনতাই করা ও রিফারবিশড মোবাইল ফোন আমদানি পুরোপুরি বন্ধ করা হবে। একইসাথে বিদেশফেরত প্রবাসীদের সুবিধা বাড়ানো হয়েছে। যাদের বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড আছে, তারা ট্যাক্স ছাড়াই মোট তিনটি ফোন দেশে আনতে পারবেন—ব্যক্তিগত ব্যবহারের ফোনসহ অতিরিক্ত দুইটি নতুন ফোন। চতুর্থ ফোনের ক্ষেত্রে কর দিতে হবে। বিএমইটি কার্ড না থাকলে অতিরিক্ত একটি ফোন ট্যাক্স ছাড়া আনা যাবে, তবে ক্রয়ের বৈধ কাগজ সঙ্গে রাখতে হবে।

গত ১ ডিসেম্বর এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরসির যৌথ সভায় এ বিষয়ে মোট ৭টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসীরা দেশে এলে ৬০ দিন পর্যন্ত ফোন ব্যবহার করতে পারবেন রেজিস্ট্রেশন ছাড়াই। বৈধ আমদানিকৃত ফোনের দাম কমাতে শুল্কও হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ ফোন বৈধকরণের সুযোগ থাকলেও ক্লোন ও রিফারবিশড ফোনে ছাড় নেই।

১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু হলে আইএমইআইবিহীন হ্যান্ডসেট বন্ধ হয়ে যাবে। দেশি উৎপাদকদের সুরক্ষা, চোরাচালান বন্ধ ও ডেটা সুরক্ষা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

সোশ্যাল শেয়ার