News এআইয়ের উন্নয়নে তিন মূল উপাদান চান মাস্ক: সত্য, সৌন্দর্য ও কৌতূহল

এআইয়ের উন্নয়নে তিন মূল উপাদান চান মাস্ক: সত্য, সৌন্দর্য ও কৌতূহল

সোশ্যাল শেয়ার

ইলন মাস্ক

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিরাপদ ও মানবকল্যাণে ব্যবহার নিশ্চিত করতে এর মধ্যে সত্য অনুসরণ, সৌন্দর্য বোঝার ক্ষমতা ও কৌতূহল থাকা জরুরি। ভারতের জেরোধা সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের সঙ্গে এক পডকাস্টে তিনি বলেন, কেবল তথ্যপ্রদান নয়—এআইকে সুন্দর বিষয় চিনতে ও নতুন কিছু জানার আগ্রহ ধরে রাখতে শেখাতে হবে।

মাস্ক সতর্ক করেন, শক্তিশালী প্রযুক্তি হিসেবে এআই মানব সভ্যতার জন্য ঝুঁকিও তৈরি করতে পারে। ভুল তথ্য শিখলে সিদ্ধান্তেও বিভ্রান্তি বা হ্যালুসিনেশন দেখা দিতে পারে, যা বিপজ্জনক। তাই সত্যের প্রতি কঠোরভাবে নিবদ্ধ থাকা প্রয়োজন।

ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা হলেও ২০১৮ সালে প্রতিষ্ঠান ত্যাগ করেন মাস্ক। পরে চ্যাটজিপিটি চালুর পর সে কোম্পানির নীতিগত বিচ্যুতি নিয়ে সমালোচনা করেন তিনি। ২০২৩ সালে তিনি নিজস্ব এআই মডেল গ্রোক তৈরি করেন।

মাস্কের মতে, এআইকে শুধু প্রযুক্তিগত তথ্য নয়, মানুষের অনুভূতি, জীবন ও বাস্তবতা বোঝার চর্চা শেখানো উচিত। তিনি বলেন, “মানবজাতিকে ধ্বংস নয়, তার অস্তিত্ব ও যাত্রাকে বোঝার ক্ষমতাই এআইয়ের উন্নতি র পথ।”

সোশ্যাল শেয়ার