News ১২ বিলিয়ন বছর আগের মিল্কিওয়ের মতো সর্পিল গ্যালাক্সি ‘অলকানন্দ’ আবিষ্কার

১২ বিলিয়ন বছর আগের মিল্কিওয়ের মতো সর্পিল গ্যালাক্সি ‘অলকানন্দ’ আবিষ্কার

সোশ্যাল শেয়ার

ইনসেটে অলকানন্দ

মহাবিশ্বের প্রাথমিক গঠন সম্পর্কিত প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রায় ১২ বিলিয়ন বছর বয়সী একটি পরিপূর্ণ সর্পিল ছায়াপথ, যার নাম ‘অলকানন্দ’। গবেষকদের মতে, মহাবিশ্বের বয়স যখন মাত্র দেড় বিলিয়ন বছর, অর্থাৎ এখনকার দশ ভাগের একভাগ, তখনই এই গ্যালাক্সি মিল্কিওয়ের মতো গঠিত ছিল—যা এ পর্যন্ত ধারণার বিপরীত। এতদিন মনে করা হতো, শুরুর দিকে ছায়াপথগুলো ছিল ছোট, অনিয়মিত ও বিশৃঙ্খল।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ডেটা বিশ্লেষণ করে ছায়াপথটি শনাক্ত করেন টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের গবেষক রাশী জৈন। প্রায় ৭০ হাজার পর্যবেক্ষণ ডেটার মধ্যে এটিই ছিল একমাত্র গ্র্যান্ড ডিজাইন স্পাইরাল গ্যালাক্সি। ব্যাস প্রায় ৩০ হাজার আলোকবর্ষ, দুটি সুষম সর্পিল বাহু ও উজ্জ্বল কেন্দ্রীয় বাল্জ নিয়ে গঠিত এই গ্যালাক্সিতে রয়েছে ১০ বিলিয়ন তারা, যা মিল্কিওয়ের এক-তৃতীয়াংশ আকারের। নতুন তারকা জন্মের হার মিল্কিওয়ের তুলনায় ২০–৩০ গুণ বেশি।

গবেষণা নিবন্ধটি নভেম্বরে অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ‘অলকানন্দ’ প্রমাণ করছে—প্রাচীন মহাবিশ্ব আমাদের ধারণার তুলনায় অনেক বেশি সুশৃঙ্খল ছিল।

সোশ্যাল শেয়ার