News মরুর বালু ঢাকা পড়ল বরফে! সৌদি আরবে এ কী হচ্ছে?

মরুর বালু ঢাকা পড়ল বরফে! সৌদি আরবে এ কী হচ্ছে?

সোশ্যাল শেয়ার

তপ্ত তামাটে বালুর ওপর সাদা বরফের আস্তরণ, আর তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে উট! অবিশ্বাস্য মনে হচ্ছে? কিন্তু এটাই এখন সৌদি আরবের বাস্তব। গত বুধ আর বৃহস্পতিবার সৌদির তাবুক আর হাইল প্রদেশে যা ঘটলো, তাকে এক কথায় ‘শীতের রূপকথা’ বলা যায়। পাহাড় থেকে মরুপ্রান্তর—সবই এখন ধবধবে সাদা বরফের চাদরে ঢাকা। তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের ৪ ডিগ্রি নিচে!

অনেকে ভাবছেন এটা কি ভুয়া ভিডিও? না, একদমই না। উত্তর দিক থেকে আসা তীব্র শীতল বায়ু আর বৃষ্টির মেঘ মিলে তৈরি করেছে এই বিরল পরিবেশ। রিয়াদে তো বৃষ্টির চোটে স্কুল পর্যন্ত অনলাইন হয়ে গেছে!

কিন্তু একটু ভাবুন তো, যে মরুতে বছরে একবারও ঠিকমতো বৃষ্টি হয় না, সেখানে এই তুষারপাত কি কেবলই সুন্দর? নাকি জলবায়ু পরিবর্তনের কোনো বড় সংকেত? আবহাওয়াবিদরা কিন্তু বেশ চিন্তিত। তাদের মতে, এটা জলবায়ু পরিবর্তনেরই আরেকটা স্পষ্ট ইঙ্গিত।

সোশ্যাল শেয়ার