ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট নিবন্ধন করেছেন ১৩ লাখ ৪ হাজার ৬৪০ জন। এর মধ্যে বাংলাদেশ থেকে ৫ লাখ ৮২ হাজার ৩২৯ জন এবং অন্যান্য দেশ থেকে বাকিরা। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ১১ লাখ ২০ হাজার ৬৫০ জন ও নারী ১ লাখ ৮৩ হাজার ৯৮৮ জন।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে এসব তথ্য পাওয়া গেছে। এবারই প্রথম আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটে ভোটের উদ্যোগ নিয়েছে ইসি। প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটকাজে নিয়োজিতরা এ পদ্ধতিতে ভোট দিতে পারবেন।
১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়ে চলবে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো হবে এবং ভোট দিয়ে তা রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাতে হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের প্রস্তুতি নিয়ে ইসি প্রবাসী ভোটার টানার লক্ষ্য ৫০ লাখ নির্ধারণ করেছে।