News ডিসেম্বরে প্রবাসী আয়ে বড় রেকর্ড: শীর্ষে রয়েছে যে দেশ

ডিসেম্বরে প্রবাসী আয়ে বড় রেকর্ড: শীর্ষে রয়েছে যে দেশ

সোশ্যাল শেয়ার

বিদায়ী ডিসেম্বরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২২২ কোটি ৬৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, একক দেশ হিসেবে সবচেয়ে বেশি আয় এসেছে সৌদি আরব থেকে (৪৯ কোটি ১ লাখ ডলার)। ৪৭ কোটি ৬০ লাখ ডলার পাঠিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।

শীর্ষ তালিকায় থাকা অন্যান্য দেশের মধ্যে যুক্তরাজ্য (৪০ কোটি ৪৯ লাখ), মালয়েশিয়া (৩২ কোটি ২৮ লাখ), যুক্তরাষ্ট্র (২৫ কোটি ৯২ লাখ), ইতালি (১৯ কোটি ৫৩ লাখ) এবং ওমান (১৮ কোটি ৪ লাখ) উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এছাড়া কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকেও আশাব্যঞ্জক রেমিট্যান্স এসেছে।

ব্যাংকিং চ্যানেল বিশ্লেষণে দেখা যায়, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ প্রায় ২২৯ কোটি ৩৯ লাখ ডলার সংগ্রহ হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫৭ কোটি ২৩ লাখ এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৩৫ লাখ ডলার।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। গত মার্চ মাসে আসা সর্বোচ্চ ৩২৯ কোটি ৫৬ লাখ ডলারের পর ডিসেম্বরের এই অর্জন বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। সরকারি প্রণোদনা ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সহজলভ্যতাই এই সাফল্যের মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

সোশ্যাল শেয়ার