News মুক্তির আগেই ঝড়! প্রভাসের ‘দ্য রাজা সাব’ দাপট

মুক্তির আগেই ঝড়! প্রভাসের ‘দ্য রাজা সাব’ দাপট

সোশ্যাল শেয়ার

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলছে প্রভাস! ‘বাহুবলী’ খ্যাত সুপারস্টার প্রভাসের আসন্ন হরর-কমেডি সিনেমা ‘দ্য রাজা সাব’ উত্তর আমেরিকায় অগ্রিম টিকিট বিক্রিতে অভাবনীয় সাফল্য পেয়েছে। মাত্র কয়েক দিনের প্রি-সেলেই আয় প্রায় ৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর বড় অংশই এসেছে প্রিমিয়ার শো থেকে।

পরিচালক মারুথির এই সিনেমাটি যুক্তরাষ্ট্রে ৪১৯টি লোকেশনে এক হাজার ১৮০টির বেশি শো পেয়েছে। এখন পর্যন্ত প্রায় ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে। বিশেষ করে ৪ জানুয়ারি থেকে বিক্রির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আগামী ৯ জানুয়ারি সংক্রান্তি উৎসব উপলক্ষে মুক্তি পাচ্ছে ছবিটি। একই সময়ে থালাপথি বিজয় ও চিরঞ্জীবীর সিনেমা মুক্তি পেলেও শো সংখ্যায় এগিয়ে রয়েছে প্রভাসের ‘দ্য রাজা সাব’। যদিও তামিল সিনেমার তুলনায় অগ্রিম বুকিংয়ে কিছুটা পিছিয়ে, তবে প্রভাসের নিজ রাজ্যে এখনও টিকিট বিক্রি শুরু হয়নি। বুকিং শুরু হলে আয়ের অঙ্ক আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। মালবিকা মোহনন, সঞ্জয় দত্ত ও বোমান ইরানির মতো তারকাদের উপস্থিতিতে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

সোশ্যাল শেয়ার