News ঢাকায় বাড়ছে শীতের অনুভূতি! তাপমাত্রা নামতে পারে আজ

ঢাকায় বাড়ছে শীতের অনুভূতি! তাপমাত্রা নামতে পারে আজ

সোশ্যাল শেয়ার

রাজধানীতে আজ বাড়তে পারে শীতের অনুভূতি। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার ঢাকার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে আগের তুলনায় শীত বেশি অনুভূত হতে পারে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি। আর্দ্রতা ৮৮ শতাংশ। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। তবে রংপুর ও রাজশাহী বিভাগসহ নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মূলত বাতাসের প্রবাহের কারণেই আজ ঢাকায় শীতের তীব্রতা কিছুটা বেশি অনুভূত হতে পারে। আরও আপডেট পেতে থাকুন আমাদের সাথেই।

সোশ্যাল শেয়ার