News পাঁচ দিনেই শেষ তদন্ত; রামিসা হত্যার দ্রুত বিচার ১ জুনে শুরু!

পাঁচ দিনেই শেষ তদন্ত; রামিসা হত্যার দ্রুত বিচার ১ জুনে শুরু!

সোশ্যাল শেয়ার

বালতিতে ছিল খণ্ডিত মাথা; রামিসা হত্যার চূড়ান্ত বিচার ১ জুনে!

রাজধানীর পল্লবীর দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আগামী পহেলা জুন। মাত্র পাঁচ দিনে তদন্ত শেষ করে আজ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। গত উনিশে মে সকালে আট বছরের শিশু রামিসাকে কৌশলে ঘরে ডেকে নেয় প্রতিবেশী স্বপ্না আক্তার।

এরপর মাদকাসক্ত স্বামী সোহেল রানা বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। প্রমাণ লুকাতে মাথা কেটে বালতিতে লুকিয়ে রাখা হয় এবং দেহ রাখা হয় খাটের নিচে। এই লোমহর্ষক ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে পুরো দেশ। স্বয়ং প্রধানমন্ত্রী পরিবারটির পাশে দাঁড়িয়ে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছিলেন।

আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে শুনানির এই দিন ধার্য করেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যেই শেষ করা হবে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার কাজ।

সোশ্যাল শেয়ার