জাতীয় ভিসা পেতে ভিড়, দীর্ঘ লাইন, আবেদনকারীদের ক্ষোভ বাড়ছে

ভিসা পেতে ভিড়, দীর্ঘ লাইন, আবেদনকারীদের ক্ষোভ বাড়ছে

সোশ্যাল শেয়ার

ভিসা পেতে ভিড়, দীর্ঘ লাইন, আবেদনকারীদের ক্ষোভ বাড়ছে

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ভ্রমণ ভিসা চালু হলেও আবেদন জমা দিতে গিয়ে চরম ভোগান্তির অভিযোগ উঠেছে। ঢাকাসহ দেশের পাঁচটি ভিসা কেন্দ্রে গত ২৯ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হওয়ার পর থেকেই দেখা দিয়েছে উপচেপড়া ভিড়। আবেদনকারীদের অভিযোগ, নির্ধারিত সময়ের স্লট পাওয়া কঠিন হয়ে পড়েছে। অনেকেই দাবি করছেন, সাধারণভাবে স্লট না পেয়ে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে বিভিন্ন এজেন্সির সহায়তা নিতে হচ্ছে।

তবে ভিসা কেন্দ্রের কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, নতুন স্লট পদ্ধতি আবেদনকারীদের সুবিধার জন্যই চালু করা হয়েছে এবং দালালের মাধ্যমে আগে আবেদন জমা দেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে, আবেদনকারীদের একাংশ জানিয়েছেন, কাগজপত্র জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই ভিসাসহ পাসপোর্ট হাতে পাচ্ছেন তারা। ভিসা চালু হওয়ায় স্বস্তি ফিরলেও আবেদন প্রক্রিয়ায় দুর্ভোগ কমানোর দাবি জানিয়েছেন সাধারণ আবেদনকারীরা।

সোশ্যাল শেয়ার