News ঘন কুয়াশায় ঢাকবে নদী, যাত্রীদের সতর্ক থাকার অনুরোধ

ঘন কুয়াশায় ঢাকবে নদী, যাত্রীদের সতর্ক থাকার অনুরোধ

সোশ্যাল শেয়ার

দেশের নদী অববাহিকায় নামছে ঘন কুয়াশার চাদর। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। অধিদপ্তর জানায়, নদী অববাহিকায় মাঝারি থেকে তীব্র কুয়াশা পড়তে পারে। এর ফলে দৃষ্টিসীমা কমে ২০০ মিটার বা তারও নিচে নেমে আসার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে নৌ-দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযানকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় কোনো বিশেষ সতর্ক সংকেত দেখানোর প্রয়োজন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। নদীপথে যাতায়াতকারী যাত্রী ও চালকদের নিরাপত্তার স্বার্থে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় দিকনির্ণয় কঠিন হতে পারে— তাই গতি সীমিত রেখে সাবধানে গন্তব্যে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সোশ্যাল শেয়ার