News মঞ্চে উঠে যা বললেন শ্যালামে, চমকে গেল সবাই

মঞ্চে উঠে যা বললেন শ্যালামে, চমকে গেল সবাই

সোশ্যাল শেয়ার

পঞ্চমবারের চেষ্টায় অবশেষে স্বপ্নপূরণ! ক্যারিয়ারের প্রথম গোল্ডেন গ্লোব জিতে ইতিহাস গড়লেন টিমোথি শ্যালামে! ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটনে অনুষ্ঠিত ৮৩তম গোল্ডেন গ্লোব আসরে জশ সাফদি পরিচালিত ‘মার্টি সুপ্রিম’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি জিতে নেন ‘বেস্ট পারফরম্যান্স বাই অ্যান অ্যাক্টর (মিউজিক্যাল বা কমেডি)’ পুরস্কার।

ছবিতে একজন প্রতিভাবান টেবিল টেনিস খেলোয়াড়ের চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শক ও সমালোচকদের। এই বিভাগে তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও জর্জ ক্লুনির মতো কিংবদন্তি অভিনেতারা। এর আগে ‘কল মি বাই ইয়োর নেম’ থেকে ‘ওংকা’ পর্যন্ত চারবার মনোনয়ন পেলেও পুরস্কার ছোঁয়া হয়নি তাঁর। পুরস্কার হাতে আবেগঘন কণ্ঠে শ্যালামে বলেন, বিগত সময়ের হারগুলোই আজকের এই জয়কে আরও মধুর করে তুলেছে। তিনি তাঁর বাবা এবং পরিচালক জশ সাফদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অভিনয়ের পাশাপাশি প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ ছবিটিকে এনে দিয়েছে বড় সাফল্য। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ‘মার্টি সুপ্রিম’ আয় করেছে ৮৪ মিলিয়ন ডলার। সমালোচকদের প্রশংসা ও পুরস্কার মৌসুমে সাফল্যের কারণে শুরু থেকেই শ্যালামে ছিলেন এগিয়ে।

 

সোশ্যাল শেয়ার