News আদালত চত্বরে চরম উত্তেজনা! পলককে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

আদালত চত্বরে চরম উত্তেজনা! পলককে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

সোশ্যাল শেয়ার

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।

এদিন জুলাই আন্দোলনে দুর্জয় আহম্মেদকে হত্যাচেষ্টা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম আরিফুর রহমান তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কাশিমপুর কারাগারে পাঠানোর উদ্দেশ্যে প্রিজনভ্যানে তোলা হলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করেন। একই দিনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট গ্রহণের শুনানিও ছিল। মামলার বাদী ও সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের আবেদনের প্রেক্ষিতে আদালত অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিন সময় দেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২০ জুলাই বাড্ডায় আন্দোলনের সময় দুর্জয় আহম্মেদ পুলিশের গুলিতে গুরুতর আহত হন, যার ফলে তিনি দৃষ্টিশক্তি হারান। এই ঘটনায় শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। আদালতের কার্যক্রম শেষে কড়া নিরাপত্তায় পলককে কারাগারে নিয়ে যাওয়া হয়।


সোশ্যাল শেয়ার