News শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের জন্য অনুদান, শুরু আবেদন

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীদের জন্য অনুদান, শুরু আবেদন

সোশ্যাল শেয়ার

শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ মঞ্জুরির আর্থিক অনুদানের আবেদন শুরু হয়েছে

শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বিশেষ আর্থিক অনুদানের আবেদন শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।

রোববার থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। সংশ্লিষ্ট বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নীতিমালা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামত ও সংস্কার, আসবাবপত্র তৈরি, খেলাধুলার সরঞ্জাম ক্রয়, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি এবং পাঠাগারের উন্নয়নের জন্য অনুদানের আবেদন করতে পারবে।

অন্যদিকে শিক্ষক ও কর্মচারীরা জটিল ও ব্যয়বহুল রোগ বা দুর্ঘটনার ক্ষেত্রে অনুদানের আবেদন করতে পারবেন। এছাড়া শিক্ষার্থীরা শিক্ষা ব্যয়, জটিল রোগ বা দুর্ঘটনার জন্য অনুদানের আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী ও অনগ্রসর শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে এবং নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোশ্যাল শেয়ার