স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারির পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে আর লটারির পদ্ধতি থাকবে না। ভর্তি কার্যক্রম পরিচালিত হবে পরীক্ষার ভিত্তিতে।
তিনি জানান, প্রথমে ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষার পরিবর্তে লটারির পদ্ধতি চালু করা হয়। পরে বেসরকারি বিদ্যালয়েও একই ব্যবস্থা চালু হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত তখনও ভর্তি পরীক্ষা নেওয়া হতো। এরপর করোনাভাইরাস পরিস্থিতির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি চালু করা হয় এবং সেই পদ্ধতিই এখন পর্যন্ত চলছিল।