News ঢাবির নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসি চেয়ারম্যান মামুন

ঢাবির নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসি চেয়ারম্যান মামুন

সোশ্যাল শেয়ার

ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। আর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন চেয়ারম্যান হচ্ছেন অধ্যাপক মামুন আহমেদ। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। অধ্যাপক ওবায়দুল ইসলাম বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে নতুন চেয়ারম্যান করা হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর। এদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন অধ্যাপক এস এম এ ফায়েজ। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন সাবেক উপাচার্য নিয়াজ আহমদ খান

সোশ্যাল শেয়ার