মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি খুলতে সামরিক প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর সঙ্গে যৌথভাবে একটি জোট গঠনের উদ্যোগ নিয়েছে আমিরাত। এই জোটের লক্ষ্য-সামরিক শক্তি ব্যবহার করে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দেওয়া।
বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। কিন্তু ইরান এটি বন্ধ করে দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। আমিরাত জানিয়েছে, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমর্থনও চাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে তারা সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়টি স্পষ্ট করেনি, তবে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলেছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুতই বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে।