News ইরান অভিযান নিয়ে নতুন ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইরান অভিযান নিয়ে নতুন ঘোষণা যুক্তরাষ্ট্রের

সোশ্যাল শেয়ার

বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট

ইরানে সামরিক অভিযান শেষের পথে-এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরানে ‘কাজ শেষ করতে’ যুক্তরাষ্ট্রের আর দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। তিনি দাবি করেন, গত চার সপ্তাহে মার্কিন বাহিনী দ্রুত ও চূড়ান্ত সাফল্য অর্জন করেছে।  ট্রাম্প আরও বলেন, তাদের কৌশলগত লক্ষ্য প্রায় অর্জনের কাছাকাছি। এ সময় তিনি আবারও অভিযোগ করেন, ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি ছিল।

তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। অন্যদিকে, ইরান বরাবরই বলে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৫ সালের পারমাণবিক চুক্তির কথাও উল্লেখ করেন। তিনি দাবি করেন, ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের না হলে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ত। উল্লেখ্য, ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে সরে দাঁড়ায়। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সোশ্যাল শেয়ার