News ঢাকার বাতাসে নেই স্বস্তি, বাড়ছে দূষণ

ঢাকার বাতাসে নেই স্বস্তি, বাড়ছে দূষণ

সোশ্যাল শেয়ার

বায়ুদূষণে ঝুঁকিতে রাজধানীর মানুষ

বৃষ্টি হলেও ঢাকার বাতাসের মানে ফিরছে না স্বস্তি। গতকাল রাতে ৩২ মিলিমিটার বৃষ্টির পরও আজ সকালেই বাতাস আবার অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। সকাল সাড়ে ১০টার দিকে বায়ুর মান ছিল ১৫৩—যা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল অষ্টম। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি সাময়িকভাবে দূষণ কমালেও দ্রুত তা আবার বেড়ে যাচ্ছে। ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং রাস্তার ময়লা—এসবই দূষণ বাড়াচ্ছে। তিনি আরও বলেন, দূষণ কমাতে পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন দেখা যাচ্ছে না।

আজ সবচেয়ে দূষিত এলাকাগুলোর মধ্যে রয়েছে পুরান ঢাকার বেচারাম দেউড়ি, গুলশান ও বারিধারা এলাকা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বায়ুদূষণে দেশে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ-বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন, অপ্রয়োজনে বাইরে যাওয়া এড়িয়ে চলুন।

সোশ্যাল শেয়ার