News সিলেটে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সিলেটে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সোশ্যাল শেয়ার

অনির্দিষ্টকালের ধর্মঘটে সিলেটের পাম্প মালিকরা

সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। পাম্প মালিকদের অভিযোগ, ‘অযৌক্তিক’ জরিমানা, ঘনঘন হিসাব তলব এবং প্রশাসনিক হয়রানির কারণে তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস ও পাম্প মালিক সমিতির সিলেট কমিটির নেতারা জানান, ট্যাগ অফিসার বসানো, পুলিশ নিয়োগ এবং কয়েকটি পাম্পে বড় অংকের জরিমানা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

তাদের দাবি, এই অবস্থায় সিএনজি, এলপিজিসহ কোনো পাম্পই চালানো সম্ভব নয়। সমাধানের আশায় মালিকরা প্রশাসনের সঙ্গে বৈঠকের চেষ্টা করলেও কোনো সুরাহা না হওয়ায় রাতেই ধর্মঘটের ঘোষণা আসে। এই সিদ্ধান্তের ফলে সিলেটে জ্বালানি সংকট ও জনভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোশ্যাল শেয়ার