News এলপিজির দাম নিয়ন্ত্রণে নেই, বাজারে অস্থিরতা

এলপিজির দাম নিয়ন্ত্রণে নেই, বাজারে অস্থিরতা

সোশ্যাল শেয়ার

এলপিজির সরকারি দাম ১৭০০, বিক্রেতাদের কিনতে হচ্ছে ১৯০০তে

দেশে এলপিজি গ্যাসের দামে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা। সরকারি হিসেবে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ১৭০০ টাকার কাছাকাছি। কিন্তু বাস্তবে বাজারে সেই দামে গ্যাস মিলছে না। খুচরা বিক্রেতারা বলছেন, তাদেরই সিলিন্ডার কিনতে খরচ পড়ছে প্রায় ১৯০০ টাকা। ফলে ভোক্তাদের কাছে বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২১০০ টাকায়।

রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানেই নির্ধারিত দামের কোনো প্রতিফলন নেই। সরবরাহও সীমিত, ফলে দাম আরও বাড়ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও যুদ্ধ পরিস্থিতির কারণে কোম্পানিগুলোর ক্রয়মূল্য বেড়েছে। এ অবস্থায় সামনে এলপিজির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল শেয়ার