News আকাশযুদ্ধে উত্তেজনা, দুটি বিমান হারাল যুক্তরাষ্ট্র

আকাশযুদ্ধে উত্তেজনা, দুটি বিমান হারাল যুক্তরাষ্ট্র

সোশ্যাল শেয়ার

যুক্তরাষ্ট্রের এ-১০ ওয়ার্থগ মডেলের যুদ্ধবিমান

ইরান যুদ্ধের মধ্যে বড় ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। একই দিনে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত বা দুর্ঘটনায় পড়েছে। শুক্রবার ইরানের মধ্যাঞ্চলে একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। এতে থাকা দুই ক্রুর মধ্যে একজনকে উদ্ধার করা হলেও অন্যজন এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে অভিযান চলছে। প্রায় একই সময়ে হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে আরেকটি এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমান আছড়ে পড়ে।

এই বিমানের পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হরমুজ এলাকায় সামরিক অভিযানে অংশ নিতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। ঘটনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। চলমান সংঘাতে এ ধরনের ঘটনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোশ্যাল শেয়ার