নৈতিক স্খলন প্রমাণিত, গাজী নজরুলকে বহিষ্কার জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলোর বিষয়ে সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এজন্য দলের গঠনতন্ত্রের বাষট্টি নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই […]
রদ্রি-ওতামেন্দির তর্ক থেকে বড় সংঘর্ষ, সামনে এলো কারণ

বিশ্বকাপের ফাইনাল শেষ, স্পেনের শিরোপা উৎসব শুরু। কিন্তু সেই আনন্দের মধ্যেই মাঠে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ। শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। একপর্যায়ে স্পেনের রক্ষণভাগের খেলোয়াড় এরিক গার্সিয়াকে ঘুষি মারেন তিনি। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে গাভিকেও আঘাত করেন পারেদেস। এতে মাঠে তৈরি হয় ধাক্কাধাক্কি ও উত্তেজনাকর পরিস্থিতি। […]
সেরা খেলোয়াড় থেকে সর্বোচ্চ গোলদাতা, বিশ্বকাপের সব পুরস্কার

বিশ্বকাপের পর্দা নামার সঙ্গে সঙ্গেই ঘোষণা করা হয়েছে আসরের সব ব্যক্তিগত ও বিশেষ পুরস্কার। শিরোপার মতোই পুরস্কারের মঞ্চেও দাপট দেখিয়েছে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। আসরের সেরা খেলোয়াড়ের সম্মান গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি। পুরো টুর্নামেন্টে মাঝমাঠ নিয়ন্ত্রণ করে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। সর্বোচ্চ ১০ গোল করে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন […]
আচরণ ছিল জঘন্য, আর্জেন্টিনাকে একহাত নিলেন জো হার্ট

বিশ্বকাপের ফাইনাল শেষ হলেও বিতর্ক যেন থামছেই না। এবার আর্জেন্টিনার কিছু খেলোয়াড়ের আচরণ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। স্পেনের হাতে শিরোপা ওঠার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অভিযোগ ওঠে, আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় স্পেনের ট্রফি উদযাপনের সময় পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। সাবেক ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট এই আচরণকে […]
বিশ্বকাপে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেল নেদারল্যান্ডস

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও বড় সম্মান জিতেছে নেদারল্যান্ডস। সুশৃঙ্খল আচরণ ও খেলোয়াড়সুলভ মানসিকতার স্বীকৃতি হিসেবে ২০২৬ বিশ্বকাপের ফেয়ার প্লে পুরস্কার উঠেছে ডাচদের হাতে। পুরো আসরে নেদারল্যান্ডস খেলেছে চারটি ম্যাচ। এই সময়ে তাদের খেলোয়াড়রা দেখেছেন মাত্র তিনটি হলুদ কার্ড, আর কোনো লাল কার্ড নয়। মাঠে প্রতিপক্ষের প্রতি সম্মান, নিয়ন্ত্রিত আচরণ এবং শৃঙ্খলা বজায় রাখার স্বীকৃতি হিসেবেই […]
জুলাইয়ের চেতনা বিক্রি নয়, সতর্কতা স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাইয়ের চেতনা বিক্রি করে দীর্ঘদিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, নতুন বন্দোবস্তের কথা বলে পুরোনো পথে ফিরলে সেই রাজনীতি টিকবে না। তিনি জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় […]
হারের পর ভেঙে পড়লেন এমবাপ্পে, কোচের কাছে ক্ষমা চাইলেন

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ছয়–চার গোলে হারের পর ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশমের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পে লিখেছেন, দেশমকে তার প্রাপ্য বিদায় দিতে পারেননি তারা, আর এ জন্য দল ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দেশম ফ্রান্সকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন, কিন্তু তার অবদান অনেক সময় যথাযথভাবে মূল্যায়ন করা […]
বিশ্বকাপের শেষ লড়াই আজ, মেসি না স্পেন, কার হাতে মুকুট

বিশ্বকাপের শিরোপা নির্ধারণের মহারণ আজ। বাংলাদেশ সময় রাত একটায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের শক্তিশালী স্পেন। একদিকে লিওনেল মেসির অভিজ্ঞতা, নেতৃত্ব আর শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্ন। অন্যদিকে লামিনে ইয়ামালকে ঘিরে স্পেনের গতি, তারুণ্য ও দারুণ সমন্বয়। তাই এই লড়াই শুধু শিরোপার নয়, দুই প্রজন্মেরও। বিশ্বকাপের পথে কঠিন […]
রেকর্ড গড়ল বিশ্বকাপ, ফিফার আয় ১৫ বিলিয়ন ডলার

বিশ্বকাপ শেষ হতেই অর্থ আয়ের নতুন ইতিহাস গড়তে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চলতি বিশ্বকাপ থেকে সংস্থাটির রাজস্ব দাঁড়াচ্ছে রেকর্ড ১৫ বিলিয়ন মার্কিন ডলার, যা টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত ১১ বিলিয়ন ডলারের লক্ষ্যকেও অনেকটাই ছাড়িয়ে গেছে। জানা গেছে, অতিরিক্ত আয়ের বড় অংশ এসেছে আতিথেয়তা সেবা এবং টিকিট বিক্রি থেকে। বিশেষ করে টিকিটের পুনর্বিক্রয় বাজারে […]
বিশ্বকাপ ফাইনালে নতুন সিদ্ধান্ত, বিরতি হবে ১৭ মিনিট

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচে প্রচলিত ১৫ মিনিটের পরিবর্তে হাফটাইম বিরতি রাখা হয়েছে ১৭ মিনিট। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত সময় থাকবে মাত্র দুই মিনিট। এই বিরতির মধ্যেই অনুষ্ঠিত হবে প্রায় ১১ মিনিটের জমকালো সঙ্গীতানুষ্ঠান। বিশ্বখ্যাত সংগীতশিল্পীরা দর্শকদের মাতিয়ে তুলবেন বিশেষ পরিবেশনায়। আর বাকি সময় […]
যানজট কমাতে নতুন নির্দেশ, বাড়ছে স্বয়ংক্রিয় সংকেতবাতি

রাজধানীর যানজট কমাতে এবং সড়ক ব্যবস্থাপনাকে আরও আধুনিক করতে নতুন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি ঢাকার আরও অন্তত ৫০টি স্থানে দ্রুত স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেতবাতি চালুর নির্দেশ দেন। বৈঠকে বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণেও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। ইটভাটাজনিত দূষণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়। […]
রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, ৫০০ প্রাণহানির আশঙ্কা

মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় পাঁচ শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং শরণার্থী বিষয়ক সংস্থার যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুটি নৌকায় থাকা যাত্রীদের বেশির ভাগই ছিলেন রোহিঙ্গা। প্রাথমিক তথ্য অনুযায়ী, নৌকা দুটি জুনের শেষ দিকে রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করে। এর মধ্যে প্রায় আড়াইশ যাত্রী বহনকারী একটি নৌকার সঙ্গে […]