খেলা রদ্রি-ওতামেন্দির তর্ক থেকে বড় সংঘর্ষ, সামনে এলো কারণ

রদ্রি-ওতামেন্দির তর্ক থেকে বড় সংঘর্ষ, সামনে এলো কারণ

সোশ্যাল শেয়ার

হারের ক্ষোভে হাতাহাতি, লাল কার্ড দেখলেন পারেদেস

বিশ্বকাপের ফাইনাল শেষ, স্পেনের শিরোপা উৎসব শুরু। কিন্তু সেই আনন্দের মধ্যেই মাঠে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ। শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। একপর্যায়ে স্পেনের রক্ষণভাগের খেলোয়াড় এরিক গার্সিয়াকে ঘুষি মারেন তিনি। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এলে গাভিকেও আঘাত করেন পারেদেস। এতে মাঠে তৈরি হয় ধাক্কাধাক্কি ও উত্তেজনাকর পরিস্থিতি। পরে আর্জেন্টিনার প্রধান প্রশিক্ষক লিওনেল স্কালোনি ছুটে এসে পারেদেসকে সরিয়ে নেন। কিছুক্ষণ পর প্রধান রেফারি তাকে লাল কার্ড দেখান।

এদিকে, সংঘর্ষের সূত্রপাত নিয়ে আরেকটি তথ্যও সামনে এসেছে। স্পেনের অধিনায়ক রদ্রি ও আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দির মধ্যে রেফারিং নিয়ে তর্ক থেকেই উত্তেজনা ছড়ায় বলে জানা গেছে। ঘটনার পর সাবেক ফুটবলার গ্যারি নেভিল, অ্যালান শিয়ারার ও জো হার্ট আর্জেন্টিনার আচরণের কড়া সমালোচনা করেছেন। তবে জো হার্ট আলাদাভাবে লিওনেল মেসির খেলোয়াড়সুলভ আচরণের প্রশংসা করেছেন।

সোশ্যাল শেয়ার