বিশ্বকাপের ফাইনাল শেষ হলেও বিতর্ক যেন থামছেই না। এবার আর্জেন্টিনার কিছু খেলোয়াড়ের আচরণ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। স্পেনের হাতে শিরোপা ওঠার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অভিযোগ ওঠে, আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় স্পেনের ট্রফি উদযাপনের সময় পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা।
সাবেক ইংল্যান্ড গোলরক্ষক জো হার্ট এই আচরণকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেন। তবে একই সঙ্গে তিনি অধিনায়ক লিওনেল মেসির প্রশংসা করে বলেন, মেসিই একমাত্র আর্জেন্টাইন ফুটবলার, যিনি স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে প্রকৃত খেলোয়াড়সুলভ আচরণ দেখিয়েছেন। অন্যদিকে স্পেনের ফুটবলার দানি ওলমো বলেন, তারা বিতর্কে নয়, মূল্যবোধ ও নতুন প্রজন্মের জন্য ইতিবাচক উদাহরণ গড়ে তুলতেই বিশ্বাসী। তাই এসব সমালোচনায় না জড়িয়ে তারা শিরোপা উদযাপনেই মনোযোগ দিচ্ছেন।