News ইরান অভিযান কয়েক সপ্তাহেই শেষ, বলছে যুক্তরাষ্ট্র

ইরান অভিযান কয়েক সপ্তাহেই শেষ, বলছে যুক্তরাষ্ট্র

সোশ্যাল শেয়ার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানিয়েছেন মার্কো রুবিও। তিনি বলেন, স্থলবাহিনী ব্যবহার ছাড়াই যুক্তরাষ্ট্র তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারবে। বর্তমানে অভিযান নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে পরিকল্পনার চেয়েও এগিয়ে রয়েছে।

এদিকে উপসাগরীয় অঞ্চলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে হামলায় মার্কিন সেনাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। জি–৭ দেশগুলোর বৈঠকে অংশ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংঘাত শেষ হলেও ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর টোল আরোপের চেষ্টা করতে পারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দ্রুত শেষ করার এই আশাবাদ থাকলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত এবং যেকোনো সময় নতুন মোড় নিতে পারে।

সোশ্যাল শেয়ার