দেশে তেলের কোনো ঘাটতি নেই সংকট তৈরি হয়েছে বাড়তি চাহিদার কারণে। এমনটাই জানিয়েছেন জ্বালানি খাত সংশ্লিষ্ট মন্ত্রী। তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে। তবে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ও চাহিদার মধ্যে একটি গ্যাপ তৈরি হয়েছে। তার ভাষায়, চাহিদা বাড়লে সাময়িক সংকট তৈরি হওয়াটা স্বাভাবিক। মন্ত্রী আরও বলেন, ঈদের সময় কোথাও তেলের অভাবে যানবাহন বন্ধ হয়নি। অর্থাৎ বাস্তব সংকট নয়, বরং অতিরিক্ত চাহিদাই মূল কারণ।
তিনি জনগণকে অপ্রয়োজনীয় মজুত না করার আহ্বান জানান। একই সঙ্গে জানান, জ্বালানি তেলের দাম নির্ধারণ করে সংশ্লিষ্ট কমিশন এ বিষয়ে মন্ত্রণালয় এখনো কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেয়নি। বর্তমান পরিস্থিতিতে সবাইকে সাশ্রয়ী হওয়ারও পরামর্শ দেন তিনি।