News দুই তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

দুই তিন সপ্তাহের মধ্যে ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

সোশ্যাল শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে বড় ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরান অভিযান শেষ হতে পারে। ওভাল অফিসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরান এখন একটি চুক্তির জন্য মরিয়া। তবে চুক্তি হোক বা না হোক—যদি নিশ্চিত হওয়া যায় যে ইরান আর পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তাহলে খুব দ্রুতই অভিযান শেষ করা হবে।অন্যদিকে, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে—সংঘাত আর না হওয়ার নিশ্চয়তা পেলেই তারা যুদ্ধ শেষ করতে আগ্রহী।

এদিকে মিত্র দেশগুলোকেও কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে সহযোগিতা কমানোর ইঙ্গিত দেওয়া হয়েছে।চলমান এই উত্তেজনার মধ্যেই লেবাননের রাজধানীর কাছে এক বিমান হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, সামনের কয়েক সপ্তাহই নির্ধারণ করবে—যুদ্ধ শেষ হবে, নাকি আরও বড় সংঘাতে রূপ নেবে।

সোশ্যাল শেয়ার