অনলাইনভিত্তিক প্রতারণার বড় চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের নামে প্রতারণা করে পাচার হওয়া প্রায় ৪৪ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।এই অর্থ একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছিল। তদন্তে জানা যায়, ভুয়া লাভ দেখিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হতো।
প্রথমে কিছু টাকা ফেরত দিয়ে আস্থা অর্জন করে চক্রটি। পরে হঠাৎ কার্যক্রম বন্ধ করে কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায় তারা। উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই অর্থ শনাক্ত করে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে ভুক্তভোগীদের শনাক্ত করে আদালতের নির্দেশনা অনুযায়ী টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া পাচার হওয়া বাকি অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।