News ৫৩ বছর পর আজ ঐতিহাসিক চন্দ্রাভিযানে ৪ নভোচারী

৫৩ বছর পর আজ ঐতিহাসিক চন্দ্রাভিযানে ৪ নভোচারী

সোশ্যাল শেয়ার

NASA and CSA astronauts meet ahead of Artemis II launch in Cape Canaveral

৫৩ বছর পর আবারও চাঁদে অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ ফ্লোরিডা থেকে চার নভোচারী মহাকাশযান আর্টেমিস ২-এ উঠে চাঁদের কক্ষপথে যাবেন। এর মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। এটি নাসার নতুন রকেট এসএলএস-এর প্রথম অভিযান। মিশনের মূল লক্ষ্য হচ্ছে চাঁদে নিরাপদে অবতরণ ও ভবিষ্যতে স্থায়ী মহাকাশ ঘাঁটি তৈরি করা।

নভোচারীরা চাঁদে অবতরণ করবেন না, তবে কক্ষপথে ঘুরে প্রয়োজনীয় পরীক্ষা চালাবেন।এই অভিযান থেকে ২০২৮ সালের মধ্যে চাঁদে পুনরায় অবতরণের পরিকল্পনা সহজ হবে।  এবারই প্রথম মহাকাশ অভিযানে একজন নারী, অ-মার্কিন নাগরিক এবং কৃষ্ণাঙ্গ ব্যক্তি অংশ নিচ্ছেন।

সোশ্যাল শেয়ার