আর্কাইভস অপরাধ- সন্ত্রাস দমনে সরকারের শিথিলতা : রিজভী

অপরাধ- সন্ত্রাস দমনে সরকারের শিথিলতা : রিজভী

সোশ্যাল শেয়ার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দেশে রাষ্ট্রীয়ভাবে গুম বা খুনের ঘটনা না থাকলেও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, সন্ত্রাস ও অপরাধ দমনে সরকারের তেমন কোনো কার্যকর উদ্যোগ নেই; বরং শিথিলতা ও গাফিলতির কারণে যুবদল নেতা কিবরিয়ার মতো হত্যাকাণ্ড ঘটছে।

শনিবার (২২ নভেম্বর) রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘গতকাল ভূমিকম্পে ১০ জন মানুষ মারা গেছেন। আগের সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল। বর্তমানে রাজধানী ঢাকা চরম ঝুঁকির মধ্যে রয়েছে, যার একটি কারণ অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণের অনুমতি প্রদান।’

এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনি গণসংযোগের সময় গুলিবিদ্ধ হওয়ার পর রিজভী হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

রিজভী বলেন, এরশাদ উল্লাহকে যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি দ্রুত সময়ের মধ্যে ঘটনাটির সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সোশ্যাল শেয়ার