মুক্তিযোদ্ধা তালিকায় বড় ধরনের শুদ্ধি অভিযান—একযোগে বাদ দেওয়া হয়েছে ৬ হাজার ৪৭৬ জনের নাম। জাতীয় সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন, গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে এসব ‘ভুয়া’ মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করে বাতিল করা হয়েছে।
আরো পড়ুন : উত্তপ্ত সংসদ, বিরোধীদলের ওয়াকআউট
মন্ত্রী বলেন, ভুল তথ্য দিয়ে অনেকেই তালিকায় নাম তুলেছিলেন। যাচাই-বাছাইয়ের মাধ্যমে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। গত ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ৮৪২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে তদন্ত শেষে ৪৮১ জনের নাম বাতিলের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
অভিযোগ পেলে একটি উপকমিটি তদন্ত ও শুনানি করে। প্রমাণ মিললেই বাতিল হয় সনদ, বন্ধ হয় সব ধরনের সুযোগ-সুবিধা। সরকার বলছে—তালিকা পুরোপুরি স্বচ্ছ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। দেশের যেকোনো প্রান্ত থেকেই অভিযোগ এলে নেওয়া হবে একই ব্যবস্থা। তালিকায় আর কত ‘ভুয়া’ নাম লুকিয়ে—চলছে খোঁজ।