রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সংবিধান অনুযায়ী, আগামী ২৪ অক্টোবরের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরই মধ্যে বিভিন্ন সম্ভাব্য নামের সঙ্গে আলোচনায় এসেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নাম।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং রাজনৈতিক নিরপেক্ষতার কারণে তার নাম আলোচনায় এসেছে। তবে এখন পর্যন্ত সরকার বা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে তাকে প্রার্থী করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে, বিএনপির ভেতর থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, রুহুল কবির রিজভী এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের নাম আলোচনায় রয়েছে। দলের নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নীতিনির্ধারণী ফোরামই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ফলে এখনো রাষ্ট্রপতি পদে কে হচ্ছেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।