আন্তর্জাতিক জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

সোশ্যাল শেয়ার

৭.১ মাত্রার ভূমিকম্প, জাপানে জরুরি সতর্কতা জারি

জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের কেন্দ্র ছিল কুমামোতো অঞ্চলের কাছে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরপরই জাপান আবহাওয়া সংস্থা উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। তাই উপকূলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভূমিকম্পের পর কুমামোতোসহ কাগোশিমা, নাগাসাকি, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি অঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দ্রুতগতির বুলেট ট্রেনসহ সব ধরনের রেল চলাচল। প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন হয়েছে। তবে স্বস্তির খবর, আশপাশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের ওপর অবস্থিত। ফলে দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

সোশ্যাল শেয়ার