News মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সেনা, উত্তেজনা চরমে

মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সেনা, উত্তেজনা চরমে

সোশ্যাল শেয়ার

শান্তি নাকি যুদ্ধ—কয়েক দিনেই মিলবে উত্তর

মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা—হাজার হাজার অতিরিক্ত সৈন্য পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। খবরে বলা হয়েছে, ইরানকে স্থায়ী চুক্তিতে বাধ্য করতে এই সামরিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। প্রায় ৬ হাজার সেনা নিয়ে একটি বড় রণতরীসহ একাধিক যুদ্ধজাহাজ ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে।

এর সঙ্গে চলতি মাসের শেষ দিকে আরও ৪ হাজার ২০০ সেনা যোগ দেওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২২ এপ্রিল ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে। আর ঠিক সেই সময়েই বাড়ানো হচ্ছে সামরিক উপস্থিতি।

শুধু সেনা মোতায়েনই নয়—ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা বা স্থল অভিযানের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রয়েছে—পারমাণবিক উপাদান সরিয়ে নেওয়া, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র দখল। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

সোশ্যাল শেয়ার