News যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ, হরমুজে কড়াকড়ি

যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ, হরমুজে কড়াকড়ি

সোশ্যাল শেয়ার

হরমুজে ইরানের কড়া নিয়ন্ত্রণ, বিশ্ববাজারে নতুন শঙ্কা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে—বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে—যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত প্রণালিতে নজরদারি ও নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

এর মানে—এই পথে চলা প্রতিটি জাহাজকে দিতে হবে পূর্ণ তথ্য, নিতে হবে ট্রানজিট সনদ, এমনকি দিতে হবে সেবা ফিও। অন্যদিকে, কয়েক ঘণ্টা খুলে দেওয়ার পরই আবার প্রণালিটি বন্ধ ঘোষণা করে ইরান। সামরিক বাহিনী জানিয়েছে—পুরো নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।

বিশ্বের তেল সরবরাহের বড় অংশ যায় এই পথ দিয়ে—ফলে ইরানের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বিশেষজ্ঞদের আশঙ্কা—পরিস্থিতি দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে তেলের দাম ও সরবরাহে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

 

 

সোশ্যাল শেয়ার