News দ্বিতীয় সংসারও ভাঙল তাহসানের? নিজেই জানালেন সত্য

দ্বিতীয় সংসারও ভাঙল তাহসানের? নিজেই জানালেন সত্য

সোশ্যাল শেয়ার

সংগীত ও অভিনয়ের জনপ্রিয় তারকা তাহসান খান ও তার স্ত্রী রোজা আহমেদ আর একসঙ্গে থাকছেন না। বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই সামনে এলো তাদের বিচ্ছেদের খবর। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ালে বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন তাহসান খান। এক ক্ষুদে বার্তায় তিনি জানান, তারা দীর্ঘদিন ধরেই আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক হলেও, বিবাহবার্ষিকী ঘিরে ভুয়া খবর ছড়ানোয় তিনি প্রকৃত সত্য জানাতে বাধ্য হয়েছেন বলে জানান এই তারকা।

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে পেশাদার মেকআপ আর্টিস্ট রোজা ইসলামকে বিয়ে করেন তাহসান। রোজা আহমেদ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একজন পরিচিত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। নিউইয়র্কে রয়েছে তার নিজস্ব প্রতিষ্ঠান। এটি ছিল তাহসানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সেই সম্পর্কের অবসান ঘটে ২০১৭ সালে। দীর্ঘ ১১ বছরের সেই দাম্পত্যের পর নতুন করে পথচলা শুরু করলেও তা স্থায়ী হলো না।

সোশ্যাল শেয়ার